আমরা শুধু পাইকারি অর্ডার নিই। ওয়েবসাইট থেকে অর্ডার করা খুব সহজ — কোনো অগ্রিম টাকা ছাড়াই রিকোয়েস্ট পাঠানো যায়।
১. পণ্য বাছাই করুন
সব পণ্য থেকে দরকারি পণ্য খুলুন। সাইজ থাকলে সাইজ বেছে নিন এবং কত পিস লাগবে তা লিখুন। এরপর এখনই অর্ডার করুন চাপুন, অথবা একাধিক পণ্য নিতে চাইলে তালিকায় যোগ করুন।
২. অর্ডার রিকোয়েস্ট পাঠান
আপনার নাম, মোবাইল নম্বর, দোকান/প্রতিষ্ঠানের নাম ও ডেলিভারি ঠিকানা দিয়ে রিকোয়েস্ট পাঠান। রিকোয়েস্ট পাঠাতে কোনো টাকা লাগে না।
৩. আমরা কল করব
রিকোয়েস্ট পাওয়ার পর আমাদের টিম আপনার নম্বরে কল করে পাইকারি দাম, পরিমাণ, স্টক ও ডেলিভারি চার্জ কনফার্ম করবে। দাম পরিমাণ ও সময় অনুযায়ী বদলাতে পারে, তাই চূড়ান্ত দাম ফোনেই জানানো হয়।
৪. পেমেন্ট ও ডেলিভারি
অর্ডার কনফার্ম হওয়ার পর পেমেন্টের নিয়ম ফোনে জানানো হয়। bKash, Nagad বা Rocket-এ পেমেন্ট করলে Transaction ID (TrxID) জানালে আমরা যাচাই করে নিই। এরপর পণ্য প্যাক করে কুরিয়ার বা পরিবহনে পাঠানো হয়। বিস্তারিত দেখুন ডেলিভারি নীতি।
তালিকায় নেই এমন পণ্য?
পণ্যের খোঁজ দিন ফর্মে পণ্যের নাম, সাইজ ও পরিমাণ লিখুন, অথবা সরাসরি কল করুন: +880 1929-111475 ও +880 1719-946017।
অর্ডারের অবস্থা দেখুন
অর্ডার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে অর্ডার ট্র্যাক পেজে অবস্থা দেখা যায়।